দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিরাই পুলিশের উদ্যোগে থানা কমপ্লেক্সে ওসি আব্দুল জলিলের সভাপতিত্বে ও এস আই শাহ আলমের সঞ্চালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দিরাই সার্কেল) মোহাম্মদ ছুরত আলম।
বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আবু হানিফ চৌধুরী। বক্তব্য রাখেন কৃষকলীগের সভাপতি তাজুল ইসলাম, সাংবাদিক প্রশান্ত সাগর দাস, যুবলীগ নেতা রায়হান চিশতী, এস আই সামছুল, মেহেদী হাসান, ইসমাইলসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন। ওপেন হাউজ ডে’তে জারলিয়া গ্রামের রথিন্দ্র চন্দ্র দাস ও ধলুয়া আনোয়ারপুর গ্রামের সাবেক সেনা সদস্য আব্দুল কাইয়ূমের কাছ থেকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ করেন ওসি আব্দুল জলিল।