- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ দিরাই থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত আসামী মো. সাদ্দাম হোসেন (৩৫) কে গ্রেফতার করেছে। সোমবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংগর গ্রামের দক্ষিন পাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সে একই গ্রামের নৌশাদ মিয়ায় ছেলে।
 এছাড়া সাদ্দাম হোসেনের বিরুদ্ধে দিরাই থানার ও সিলেট থানায় কয়েকটি   বিচারাধীন মামলা আছে।
গ্রেফতারকৃত মোঃ সাদ্দাম হোসেন’কে সুনামগঞ্জ জেলার সিআইডির নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে। প্রেস বিজ্ঞপ্তি

  • [১]