- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে কাব-স্কাউটসদের দীক্ষা অনুষ্ঠান

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের ফাতেমানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব-স্কাউটস শিক্ষার্থীদের দীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে দীক্ষা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সফি উল্লাহ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও স্কাউটস উপজেলা শাখার কমিশনার বিশ্বজিৎ চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাদিকুর রহমান, সাধারণ সম্পাদক গোলাপ মিয়া, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গোলাম রব্বানী।
বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী শাহজাহান তালুকদার, শিক্ষানুরাগী আবুবকর সিদ্দিক, বাদল চন্দ্র দাস। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক শেলী রানী তালুকদার।

  • [১]