- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে গণতন্ত্রী পার্টির কর্মী সভা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে গণতন্ত্রী পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ২টায় দলীয় কার্যালয়ে ডা. আবদুল অলির সভাপতিত্বে এবং তোফায়েল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত’ ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক আরিফ মিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট জেলার সহ       সভাপতি প্রকৌশলী মো. আইয়ুব আলী।
সভায় বক্তব্য রাখেন, সিলেট জেলার যুগ্ম সম্পাদক জুনেদুর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গুলজার আহমদ চৌধুরী, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক প্রাণ কান্ত দাস, ডা: সুভাষ কান্তি দাস, ডা: মুজাহিদ মিয়া, মো: আঙ্গুর মিয়া, মুজিবুর রহমান খোকন, আরশ মিয়া প্রমুখ।
সভায় ১৫ সদস্য বিশিষ্ট উপজেলা আহবায়ক কমিটি গঠন করা হয় এবং ডা: আবদুল অলিকে আহবায়ক এবং তোফায়েল আহমদকে যুগ্ম আহবায়ক হিসেবে ঘোষণা করা হয়।

  • [১]