- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে গাঁজাসহ আটক ১

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ৯ দিরাই থানা এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ ১জনকে আটক করেছে। উপজেলার শ্যামারচর কামারহাটি ১৪ কেজি গাঁজাসহ মো. রূপ মিয়া ওরফে রইক্কা (৪৫) কে আটক করা হয়।  সে শাল্লা উপজেলার উজানীগাঁও গ্রামের মৃত ইসমাইলের ছেলে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীকে মাদকদ্রব্যসহ জেলার দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। বিজ্ঞপ্তি

  • [১]