- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে চোরাই মোটর সাইকেলসহ পৌর যুবলীগের সভাপতি গ্রেফতার

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে চোরাই মোটরসাইকেলসহ পৌর যুবলীগের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর শুকুর নগর গ্রামের এনামুল হক ও রাধানগর গ্রামের বাবুল মিয়াকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ ডিবি পুলিশের এসআই মামুনের নেতৃত্বে সুরিঞ্জত সেন মার্কেটের সামনে থেকে চোরাই মোটরসাইকেলসহ
তাদের গ্রেপ্তার করা হয়েছে।
দিরাই থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিবি পুলিশ তাদের গ্রেফতার করে দিরাই থানা পুলিশের হেফাজতে রাখে এরপর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

  • [১]