দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলা, কলেজ ও ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার স্থানীয় বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা ছাত্রদলের সভাপতি মো. শাহআলমের সভাপত্বিতে ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া ও কলেজ ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক লুৎফুর চৌধুরীর যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নেতা, নাছির উদ্দীন চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া, উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এএসএএম সায়েম, উপজেলা ছাত্রদলের সহ সভাপতি মাহবুব রহমান, সালমান আহমদ, যুগ্ম সম্পাদক টিএম ফখরুল, সহ সাধারণ সম্পাদক সোহাগ মিয়া, নুর আলম, কলেজ ছাত্রদল সভাপতি জাহেদ মিয়া, সাধারণ সম্পাদক জাকির মিয়া, সাংগঠনিক সম্পাদক ছদরুল আমিন বাদশা, উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সুলেমান খান, কলেজ ছাত্রদল নেতা শিপন, ফারুক, হারুন প্রমুখ।