দিরাই প্রতিনিধি
দিরাইয়ে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্র জমিয়তের ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
শুক্রবার বেলা ১১ টায় দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র ্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র ্যালি শেষে স্থানীয় একটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি মাও. ওবায়দুল হক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জিয়াউল করীমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি, সাবেক এমপি অ্যাড. মাও. শাহীনূর পাশা চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহকারী মহাসচিব মাও. শোয়াইব আহমদ, দিরাই উপজেলা জমিয়ত সভাপতি মাও. নাজিমুদ্দীন তালুকদার, জেলা জমিয়ত সহ-সভাপতি মাও. মুশতাক আহমদ, সাধারণ সম্পাদক মাও. তৈয়্যিবুর রহমান চৌধুরী, দিরাই উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক মাও. মুহি উদ্দীন ক্বাসেমী, কেন্দ্রীয় যুব জমিয়ত সহ-সভাপতি মাও. আখতারুজ্জামান তালুকদার, ওমান মাস্কাট জমিয়ত সাধারণ সম্পাদক মাও. আশিকুল ইসলাম, উপজেলা জমিয়ত সহ-সাধারণ সম্পাদক মাও. হেলাল আহমদ, উপজেলা যুব জমিয়ত সভাপতি মাও. আবিদুর রহমান, পৌর জমিয়ত সাধারণ সম্পাদক এম ইমদাদুল হক আরকান, সুনামগঞ্জ জেলা ছাত্র জমিয়ত সভাপতি হাফিজ ত্বাহা হুসাইন।
বক্তব্য রাখেন উপজেলা ছাত্র জমিয়ত সাবেক সভাপতি হাফিজ শাব্বির আহমদ সরদার, পৌর ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাও. মুহাম্মদ মিয়া, সাবেক সাধারণ সম্পাদক ইউনুস আহমদ, উবায়দুল্লাহ তাহমিদ প্রমুখ।