স্টাফ রিপোর্টার, দিরাই
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার পদক কেড়ে নেয়ার প্রতিবাদে দিরাই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল দিরাই উপজেলা, পৌর ও কলেজ শাখার যৌথ উদ্যোগে মিছিল পরবর্তী থানা পয়েন্ট চত্তরে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন, জেলা ছাত্র দলের সাবেক ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন মিলাদ।
সমাবেশে বক্তব্য দেন, উপজেলা যুবদলের একাংশের আহবায়ক হুমায়ুন কবীর তালুকদার, পৌর যুব দলের আহবায়ক রিপন হাসান চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তফজ্জুল হোসেন, সুনামগঞ্জ সদর উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান সিহাব, দিরাই উপজেলা ছাত্র দলের যুগ্ম আহবায়ক জুনেদ চৌধুরী, আবু হাসান চৌধুরী, পৌর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, কলেজ ছাত্র দলের শাহিনুর রহমান, শরীফ চৌধুরী প্রমুখ।