দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জলবায়ু পরিবর্তন ও জীবন মান উন্নয়ন প্রকল্পের আওতায় পৌরসভাস্থ রাধানগর গ্রামের অভ্যন্তরীণ রাস্তা পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার হোসেন, উপজেলা প্রকল্প পরিচালক খলিল উল্লা, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, উপজেলা জাসদ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, কাউন্সিলর মফিদুল ইসলাম তালুকদার জুয়েল, এবিএম মাসুম প্রদীপ, বিপ্লব পাল, হাসিরুল ইসলাম প্রমুখ।
স্থানীয় শ্রমিক সংগঠন (এলসিএস) দ্বারা সাড়ে ১৩ লাখ টাকা ব্যয়ে ৯শ মিটার রাস্তার নির্মাণ কাজটি করা হচ্ছে বলে জানান উপজেলা প্রকৌশলী ইফতেখার হোসেন।