- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে জেন্ডার ও মানবাধিকার বিষয়ক কর্মশালা

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জেন্ডার ও মানবাধিকার বিষযক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ব্র্যাক আইডিপির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ইউএনও  মঈন উদ্দিন ইকবালের সভাপতিত্বে এবং রফিকুল ইসলাম রঞ্জুর পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ইফতেখার হোসেন, সমবায়   
কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  এস এম হালিম, মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসি, ইউপি চেয়ারম্যান এহচান চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, ব্র্যাক উন্নয়ন সমন্বয়কারি পারুল আক্তার, মনিরুজ্জামান, আতিয়ার রহমান, ভাটিবাংলা যুব সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত সাগর দাস, জহির রায়হান প্রমুখ।

  • [১]