দিরাই প্রতিনিধি
দিরাই-শাল্লা উপ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জয়া সেনগুপ্তা বৃহস্পতিবার দিনভর নির্বাচনী এলাকার দিরাই উপজেলায় প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন।
বিভিন্ন জায়গায় সমাবেশ ও পথসভা করেন তিনি।
শুক্রবার দুপুরে জগদল ইউনিয়নের নগদীপুর বাজার হুসেনপুর বাজারে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. জয়া সেনগুপ্তা। সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক লীগের মানব সম্পদক বিষয়ক সম্পাদক অ্যাড. শামীমা শাহরিয়ার, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাড. অবনি মোহন দাস, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. সামসুল ইসলাম, অ্যাড. সামছুল ইসলাম, জগদল ইউনিয়ন পরিষদ
চেয়ারম্যান শিবলী আহমদ বেগ, আওয়ামী লীগ নেতা এওর মিয়া, জিল্লুর রহমান প্রমুখ।
এছাড়া উপজেলার সরমঙ্গল ইউনিয়নের কল্যাণী ও চরনারচর ইউনিয়নের শ্যামারচর, পেরুয়ায় নৌকার পক্ষে পথসভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি সাবেক পৌর মেয়র আজিজুর রহমান বুলবুল। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সিরাজ উদ দৌলা তালুকদার, জগদীশ সামন্ত, কালাই মিয়া, রঞ্জন রায়, ছানু চৌধুরী, রায়হান মিয়া, অসীম তালুকদার প্রমুখ। এদিকে ড. জয়া সেনগুপ্তার নৌকা প্রতীকের পক্ষে জগদল ইউনিয়নে পৃথক গণসংযোগ করেছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। গণসংযোগে উপস্থিত ছিলেন, গণতন্ত্রী পার্টির নেতা গুলজার আহমেদ, সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাড. সামসুল ইসলাম, দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ফখর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান এয়র মিয়া যুক্তরাজ্য শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক শামসুল হক চৌধুরী, জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, জগদল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক হোসেন মঞ্জু, দিরাই উপজেলা যুবলীগ নেতা জিল্লুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী, শাবি ছাত্রলীগের সহ সভাপতি বিজিত লাল দাস, ছাত্রলীগ নেতা নেতা আলাউর রহমান রনি, সুমন মিয়া, শেখ শহিদুল, বেলায়েত হোসেন, তোফায়েল মিয়া প্রমুখ।