দিরাই প্রতিনিধি
দিরাইয়ে দরিদ্রদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। রবিবার হাজী আবদুল বারিক ওয়েলফেয়ার ট্রাষ্টের উদ্যোগে দেড় শতাধিক দরিদ্র নারী পুরুষের মধ্যে ৪০ কেজি করে চাউল প্রদান করা হয়। ট্রাষ্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সমাজ সেবক শহিদুল ইসলাম নজরুল দরিদ্রদের মধ্যে এই চাল তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, আবদুস সালাম,কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, হাওর উন্নয়ন ফোরামের সদস্য সচিব মামুন সরদার ,শহিদুল ইসলাম, আজিজুর
রহমান, মাহবুব মিয়া,মোহাম্মদ আলী ও আমিরুল ইসলাম প্রমুখ।