স্টাফ রিপোর্টার
দিরাইয়ে বাংলাদেশ ফিমেইল একাডেমিতে অসহায়, দরিদ্র মেয়েদের শিক্ষা ও উন্নয়ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে দিরাইয়ের বাংলাদেশ ফিমেইল একাডেমির মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফিমেইল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি জামিল চৌধুরীর সভাপতিতে ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহাদাত হোসেন জয়ের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন,‘ বাংলাদেশ ফিমেইল একাডেমির শিক্ষা ব্যবস্থা অত্যন্ত চমৎকার। তবে শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে আসতে হবে, ভিন্ন চিন্তা করতে হবে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিগত শিক্ষা গ্রহণ করে জাতি গঠনে প্রত্যেক শিক্ষার্থীকে ভূমিকা রাখতে হবে । তাহলে সমাজ ও দেশের উন্নয়ন হবে।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, দিরাই উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান মামুন, বিশিষ্ট লেখক ও সাংবাদিক আপ্তাব চৌধুরী, ফিমেইল একাডেমির অধ্যক্ষ নাজমা আক্তার, দিরাই থানার ওসি আশরাফুল আলম, প্রবাসী মিল্টন চৌধুরী ও সমাজকর্মী আমিনুল ইসলাম আমিন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ফিমেইল একাডেমির প্রভাষক আমিতাভ নাগ, রুপক রঞ্জন দাস, আকলিমা আক্তার, আকিবুন্নেচ্ছা, হেলা রানী তালুকদার, শিক্ষিকা জেসি আক্তার, খাদিজা আক্তার, সুজেনা আক্তার, সুপ্তা রানী দাস, বিষ্ণু পদ সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।