দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় ৬ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন ১৫ জন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে পুকিডর গ্রামের বিবদমান কামাল খান ও পিরোজ মিয়ার লোক জনের মধ্যে এ ঘটনা ঘটে।
ঘন্টাব্যাপী চলা সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন গ্রামের আসাদ খানের ছেলে হরমান খান (৫০), রাশেদ খানের পুত্র সাবাজ খান (২৬), আওয়াল মিয়ার পুত্র আবদুল মনাফ (৪৮), সফিক মিয়ার পুত্র সৈয়দুল্যা, আছিম মিয়ার পুত্র দুলাল মিয়া এবং সাবাজ খানের পুত্র তানজিদ (১৭)। গুলিবিদ্ধ হরমান খান, সাবাজ খান ও আবদুল মনাফকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকীদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
জগদল ইউপি চেয়ারম্যান শিবলী আহমদের বেগ জানান, তিনি এলাকায় ছিলেন, গুলির শব্ধ শুনেছেন, এলাকায় পুলিশ রয়েছে।
দিরাই থানার ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সংঘর্ষের পর গ্রাম থেকে ৩ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়ির সীমান প্রাচীরসহ বিভিন্ন বিষয় নিয়ে গ্রামের কামাল খান ও পিরোজ মিয়া দু’পক্ষের লোক জনের মধ্যে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কামাল খানের মালীকানাধীন একটি নৌকা পিরোজ মিযার লোকজন আগুন দেয়। খবর পেয়ে কামাল খানের লোকজন এগিয়ে আসলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িযে পড়ে। এ সময় কামাল খানের পক্ষের ৬ জন গুরিবিদ্ধ হন এবং আহত হন উভয় পক্ষের আন্তত ১৫ জন।