দিরাই প্রতিনিধি
দিরাই পৌর শহরের পুরাতন বাগবাড়ি গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলা যুবলীগ নেতা কামরুল ও তার চাচা ইউনুস আলীর লোক জনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ফারুক তালুকদার, ইউনুস আলী, মান্না মিয়া, আকবর আলী তালুকদার, মাছুম, নুর আহমদ, মোস্তাক, যুবলীগ নেতা কামরুল ও সাগরসহ ৮ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসি ও পুলিশ সুত্রে জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে কথাকাটাকাটি নিয়ে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।