দিরাই প্রতিনিধি
দিরাই ও জগন্নাথপুর থানা পুলিশের যৌথ অভিযানে নারী নির্যাতনসহ একাধিক মামলার পালাতক আসামী গয়াছ মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের সুরিয়ার পাড় গ্রামের মৃত ইউছুল আলীর ছেলে। সোমবার দুপুর ১ টার দিকে জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত গয়াছ মিয়া র্দীর্ঘদিন থেকে পলাতক ছিল। তার বিরুদ্ধে দিরাই থানায় একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার জগন্নাথপুর থানা পুলিশের সহায়তায় দিরাই থানার এসআই সিকান্দার আলী নেতৃত্বে একদল পুলিশ রানীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
দিরাই থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল আসামী গ্রেফতারের সতত্যা স্বীকার করে বলেন, গয়াছ মিয়ার নারী নির্যাতন মামলার আসামী। তাকে রানীগঞ্জ বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হবে।