- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে নিখোঁজ গৃহিণীর সন্ধান মেলেনি

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে তপি রায় (৩০) নামের এক গৃহিনী শুক্রবার দুপুর খেকে নিখোঁজ রয়েছেন। তিনি মৃগী রোগে আক্রন্ত বলে জানিয়েছেন, তার স্বামী রতন রায়। উপজেলার চরনারচর ইউনিয়নের চরনারচর গ্রামের বাসিন্দা রতন রায় বলেন, শুক্রবার দুপুরের খাবার পর বাসন মাজতে তার স্ত্রী নদীর ঘাটে যান। বেলা ৩ টার দিকে সেখানে এ্যালোমোনিয়ামের একটি পাতিল পাওয়া গেলেও তার কোনো সন্ধান মেলে নি। গ্রামের লোকজন নিয়ে নদীতে জাল টেনেছেন, আত্মীয়-স্বজনসহ সবখানেই খোঁজ-খবর নিয়েছেন।  
কিন্তু কেউই  তার স্ত্রী’র সন্ধান দিতে পারে নি।
থানার ওসি আনিসুর রহমান বলেন, চরনারচর ইউপি চেয়ারম্যান রতিকান্ত দাস আজ শনিবার বেলা দেড়টার দিকে তাকে বিষয়টি অবগত করে  বলেছেন, মৃগী রোগে আক্রান্ত তপি রায় নামে এক গৃহিণীকে শুক্রবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

  • [১]