দিরাই প্রতিনিধি
দিরাই পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুর রহমান বুলবুল লন্ডন সফর শেষে দিরাইয়ে পৌঁছে দলীয় নেতাকর্মী, সমর্থকদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন। রবিবার নিজ বাসভবনে ও দলীয় কার্যালয়ে তিনি শুভেচ্ছা বিনিময় করেন।
সন্ধ্যায় দিরাইয়ের বিশিষ্ট চিকিৎসক অসুস্থ ডা. রাসেন্দ্র কুমার দাসকে দেখতে তাঁর বাসভবনে যান। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিমিয় করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আসাব উদ্দিন সরদার, সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদার, দপ্তর সম্পাদক বিকাশ রায়, কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান, ফজু মিয়া, ময়না মিয়া প্রমুখ।