দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় মো. লেচু মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক উপজেলার ভাটিধল গ্রামের মৃত. হামিদ মিয়ার ছেলে। সোমবার ধলবাজারে দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ধল বাজারের একটি সেলুনের চেয়ারে বসা অবস্থায় লেচু মিয়াকে একই গ্রামের আব্দুস শহীদর ছেলে ঝন্টু মিয়া ধারালো চাকু দিয়ে অতর্কিত আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে দিরাই উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু অবস্থা খারাপ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য লেচু মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটার দিকে তিনি মারা যান। ঘটনার পর থেকে খুনি ঝন্টু মিয়া পলাতক রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দিরাই থানার ওসি আজিজুর রহমান।