- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে প্রধান শিক্ষক রতি রঞ্জন দাসের বিদায় সংবর্ধনা

দিরাই  প্রতিনিধি
অশ্রুসিক্ত নয়নে শেষ হল দিরাই মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতিরঞ্জন দাসের ৩৬ বছরের কর্মজীবন।  কর্মদিবসের  শেষ দিনে প্রিয় স্যারের স্মৃতিচারণ করতে গিয়ে  সহকর্মীরাও চোখের জল ফেলে আবেগ আপ্লুৃত হয়ে পড়েন।
 বৃহস্পতিবার অফিস কক্ষে নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভায় প্রধান শিক্ষক রতি রঞ্জন দাসের শেষ কর্ম দিবস নিয়ে আলোচনা করা হয়। কমিটির সভাপতি মতিউর রহমান গৌছ মিয়ার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক গোলাম মোস্তাফা রুমি, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, যুগ্ম সম্পাদক আবু হানিফ চৌধুরী, কোষাধ্যক্ষ প্রশান্ত সাগর দাসসহ সহকারি শিক্ষকবৃন্দ।  রতি রঞ্জন দাস ১৯৯৯ সালে এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

  • [১]