দিরাই প্রতিনিধি
দিরাইয়ে ফ্রেন্ডস ইন ভিলেজ ডেভেলপমেন্ট বাংলাদেশ (এফআইভিডিবি) উন্নয়নের অগ্রযাত্রায় পঠন দক্ষতার প্রসার (রিড) প্রকল্পের আওতায় উপজেলায় ৯৭ টি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসব কার্যক্রম উদযাপন করা হয়েছে। পড়া উৎসবের উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বজলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রিড প্রকল্পের টেকনিক্যাল অফিসার কামাল মাহমুদ এবং উপস্থাপনা করেন প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী।
ইভেন্ট পরিচালনা করেন টেকনিক্যাল অফিসার বিশ্বজিৎ কুমার দাশ ও আবুল কাশেম। প্রতি ইভেন্টে ৩ জন করে ৯টি ইভেন্টে মোট ২৭ জন প্রতিযোগীকে পুরুস্কৃত করা হয়। উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউএনও তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টার ইনস্ট্রক্টর আবু ইউসুফ মো. সারোয়ার হোসেন, তাপস কুমার রায় প্রমুখ।