- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে ফ্রি চক্ষু চিকিৎসা প্রদান

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে লন্ডন ভিত্তিক সামাজিক সংগঠন দিরাই থানা ডেভেলাপমেন্ট অর্গেনাইজেশন’র ব্যাব¯’াপনা ও অর্থায়নে সহ¯্রাধিক দরিদ্র চক্ষু রোগীদেরকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দিরাই পৌর সদরের বাগানবাড়ী কমিউনিটি সেন্টারে মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারদের মাধ্যমে চিকিৎসা ও ল্যান্স সংযোজন, অপারেশন, চশমা ও ঔষধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি লুৎফুর রহমান খোকন, সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ, অর্থ সম্পাদক আব্দুল কাদির, সাংস্কৃতিক সম্পাদক শাহিন মিয়া, বাংলাদেশের সমন্নয়কারী আমিরুল হক, আবুল কাসেম চৌধুরী, আখলাকুল আলী, নারায়ন দাস, শামছুল আলম চৌধুরী, সেলিম আহমেদ মিটু, মিজানুর রহমান, শাহজাহান মিয়া আঙ্গুর, আমজাদ হোসেন প্রমুখ।
সংগঠনের অর্থ সম্পাদক আব্দুল কাদির জানান, আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য অসহায় মানুষের জন্য কাজ করা। এরই ধারাবাহিকতায় এ চক্ষু চিকিৎসা প্রদান। ভবিষ্যতে আরও বড় পরিসরে দিরাই-শাল্লাসহ দেশের বিভিন্ন জায়গায় অবকাঠামোহ সাধারণ জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

  • [১]