দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলায় পাঁচ শতাধিক দরিদ্র চক্ষু রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। বুধবার উপজেলার গলিশাল গ্রামের হাজী বাড়িতে যুক্তরাজ্য প্রবাসী সমাজ সেবক আবদুল কাদিরের নিজস্ব অর্থায়নে এবং ভার্ড চক্ষু হাসপাতালের সহযোগিতায় ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করা হয়।
ফ্রি চক্ষু শিবিরে পার্শ্ববর্তী চার উপজেলার ১৫টি গ্রামের পাঁচ শতাধিক নারী ও পুরুষ রোগীদের বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, ঔষধ, চশমা প্রদান এবং ৩০ জন চক্ষু রোগীকে বিনামূল্যে অপারেশন করা হচ্ছে। ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মশিউর রহমানের নেতৃত্বে ১০ জনের অভিজ্ঞ চিকিৎসকের একটি প্রতিনিধি দল দিনভর চিকিৎসা সেবা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিরাই বিবিয়ানা মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র তালুকদার, কলেজ পরিচালনা বোর্ডের সদস্য মিলন মিয়া, আবদুল গফুর, শাহজাহান মিয়া , প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন,সাংবাদিক প্রশান্ত সাগর দাস প্রমুখ।