- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বজ্রপাতে একজনের মৃত্যু

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে মধু মিয়া (৪২) নামের এক জেলের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার সরমঙ্গল ইউনিয়নের বাউসী নোওয়াগাঁও গ্রামের আক্কাস আলীর পুত্র।
জানা যায়,         রবিবার সন্ধায় নৌকা নিয়ে গ্রামের পাশর্^বর্তী হাওরে মাছ ধরতে গিয়েছিলেন মধু মিয়া। এসময় বজ্রপাত হলে আহত হন তিনি। এলাকাবাসী তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
দিরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমান জানান, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। সম্ভবত বজ্রপাতের সাথে সাথেই তার মৃত্যু হয়।  

  • [১]