- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বজ্রপাতে দুই ভাই নিহত

স্টাফ রিপোর্টার
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের মধুরাপুর থলেরবন্দ হাওরে বজ্রপাতে দুই ভাই নিহত হয়েছেন। বুধবার সকালে বজ্রপাতে নিহতরা হলেন মধুরাপুর গ্রামের মৃত মনাফ মিয়ার ছেলে ফখরুল মিয়া (৫০) ও ফজলুল মিয়া (৪৮)।
এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রফিনগর গ্রামের হাবিবুর রহমান (৪০)ও মধুরাপুর গ্রামের সাবজুর মিয়া (৫০) দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত মধুরাপুর গ্রামের লাদেন মিয়াকে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ভোরে বজ্রপাতে ধান কাটতে গিয়ে কৃষক দুই ভাইয়ের মৃত্যু হয়েছে, বাকি আহতদের সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত দুজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • [১]