- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বন্দুকযুদ্ধে ৩ জনের প্রাণহানি- উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়রকে মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে মৎস্যজীবীদের সাথে বন্দুকযুদ্ধে ৩ নিরীহ ব্যাক্তির প্রাণহানির ঘটনায় দিরাই পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটনসহ রাজনৈতিক নেতৃবৃন্দকে মামলায় জড়ানোর প্রতিবাদে  দিরাই পৌর এলাকায় সর্বদলীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দিরাই পৌরসভার এক নম্বর ওয়ার্ডবাসীর উদ্যোগে এই কর্মসুচি পালন করা         
হয়। বুধবার দুপুরে চন্ডিপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। দিরাই উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
স্থানীয় বয়োজ্যেষ্ট ব্যক্তি আবুল উল্লার সভাপতিত্বে ও দিরাই বাজারের ব্যবসায়ী মতিউর রহমান মতির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- দিরাই পৌর বিএনপির সভাপতি, সাবেক মেয়র হাজী আহমদ মিয়া, দিরাই বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, পৌর কাউন্সিলর মিয়াধন মিয়া ইধন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম সরদার, উপজেলা কৃষক লীগের আহবায়ক তাজুল ইসলাম প্রমুখ।
এসময় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, দিরাই বাজার মহাজন সমিতির সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বিশ্বজিৎ রায়, উপজেলা যুব লীগের সভাপতি রঞ্জন রায়, উপজেলা খেলাফত মজলিশের সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা শরীফ উদ্দিন, মুফতি নোমান আহমদ, কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ প্রমুখ উপস্থিত ছিলেন।

  • [১]