- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বাঁধ সংস্কারে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন, স্মারকলিপি

স্টাফ রিপোর্টার, দিরাই
দিরাইয়ে বাঁধ সংস্কারে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। শনিবার উপজেলা সদরের থানা রোডে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে শাকিতপুর ও গোবিন্দপুর গ্রামবাসী। যুক্তরাজ্য প্রবাসী সেলিম সরদারের সভাপতিত্বে ও ইমদাদ সরদারের পরিচালনায় বক্তারা বলেন, বাঁধের টাকা আত্মসাতের কারণেই চাপতির হাওরের ফসল ডুবেছে। এতে হাজার হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সময়মতো বাঁধের কাজ করা হলে হাওরের ফসল পাহাড়ি ঢলের পানিতে নষ্ট হতো না। অসময়ে ফসলহানির জন্য কতিপয় ইউপি চেয়ারম্যান ও সদস্যকে  দায়ি করে অনিয়ম-দুর্নীতির সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান কৃষকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহজাহান সরদার, কৃষক আব্দুস শুকুর সরদার, নুরুল আমিন সরদার, করিমপুর ইউনিয়ন যুব লীগের সভাপতি ইকবাল হোসেন, ফরিদ সরদার প্রমুখ।  মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

  • [১]