দিরাই প্রতিনিধি
সুনামগঞ্জ জেলা বাস, মিনিবাস, কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র-১৮৬৬ এর অন্তর্ভুক্ত দিরাই শাখা কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিরাই পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৭টি পদে ১৪ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচনে সভাপতি পদে মো. জাহিনুর মিয়া ৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়াল আকন্দ পেয়েছেন ৩২ ভোট। সহ সভাপতি পদে আবুল হোসেন ৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জাকির হোসেন পেয়েছেন ৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে উজ্জ্বল মিয়া ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. রুহুল আমীন পেয়েছেন ৪৪ ভোট। সহ সম্পাদক পদে আব্দুন নুর ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি বিধান রায় পেয়েছেন ৩২ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মিজানুর রহমান ৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আকমল হোসেন পেয়েছেন ৪০ ভোট। কোষাধ্যক্ষ পদে মো. মাসুদ রানা মাসুক ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি রিপন বিশ্বাস পেয়েছেন ৫০ ভোট। সদস্য পদে মো. শামীম মিয়া ৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি আনোয়ার হোসেন পেয়েছেন ৬০ ভোট।
নির্বাচনে ৭টি পদে ভোটাধিকার প্রয়োগ করেন ১২৩ জন ভোটার। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক।
এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল কবির, কার্যকরি সভাপতি বুরহান উদ্দিন, সহ সভাপতি আনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক সুমন মিয়া, প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।