- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বিএনপির বিক্ষোভ

দিরাই প্রতিনিধি
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর গ্রেফতারি পারোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশ। শনিবার বিকাল ৪টায় বিএনপি একাংশ (যুক্তবাজ্য বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. তাহিরর রায়হান চৌধুরী গ্রুপ) থানা        রোডস্থ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
পৌর যুবদলের আহ্বায়ক লিপন হাসান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদল নেতা নাঈম হাসানের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ূন কবির তালুকদার, জেলা ছাত্রদল নেতা মহিউদ্দিন মিলাদ, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু হাসান চৌধুরী সাজু প্রমুখ।

  • [১]