- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বিএনপির বিক্ষোভ ও ছাত্রদলের নবীনবরণ

দিরাই প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দকে মামলা দিয়ে হয়রানী ও দেশব্যাপী গুম-খুনের প্রতিবাদে দিরাইয়ে বিক্ষোভ মিছিল ও নবীন ছাত্রদল সদস্যদের বরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় দিরাই বাসস্টেশন থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু হয়, মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ রোডের একটি    
কমিউনিটি সেন্টারে এসে শেষ হয়।
দিরাই ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক শাহীনুর রহমান শাহীনের সভাপতিত্বে ও ছাত্রদল নেতা নাঈম ইসলামের পরিচালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস শহিদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা যুবদলের আহ্বায়ক আনসার উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির তালুকদার, পৌর যুবদলের আহ্বায়ক লিপন হাসান চৌধুরী।

  • [১]