দিরাই প্রতিনিধি
দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদারকে হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে এসে সমাবেশে মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদারের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক বিকাশ রায়ের পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহসভাপতি অ্যাড. সোহেল আহমদ, আওয়ামী লীগ নেতা ছাদ উদ্দিন মিয়া, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা যুবলীগ সভাপতি রঞ্জন কুমার রায়, পৌরসভার প্যানেল মেয়র ও সুরঞ্জিত সেনগুপ্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক বিশ^জিত রায় ভিপি বিশ^, যুবলীগ নেতা আব্দুল হক মিয়া, লালন মিয়া, কাউন্সিলর সবুজ মিয়া, কামরুজ্জামান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আহমেদ সারোয়ার, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, সাংগঠনিক সম্পাদক আবুল কাসেম, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, স্বেচ্ছাসেবকলীগের
সহ সভাপতি আব্দুল হাইয়ুম, সাধারণ সম্পাদক বিশ^জিত রায় বিশু, ছাত্রলীগের সায়েল চৌধুরী, উজ্জ্বল চৌধুরী, আল মামুন, সুহেল মিয়, মান্না তালুকদার লিমন প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে আওয়ামী লীগ বিরোধী একটি চক্র গভীর ষড়যন্ত্র করছে। গত ৩ নভেম্বর রাতে আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় জেল হত্যা দিবসের আলোচনা সভায় অ্যাড. অভিরাম তালুকদার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অথচ একই সময়ে উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঘটিত একটি হত্যা মামালায় তাকে আসামী করা হয়েছে।