- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে হুমকির অভিযোগ-আদালতে মামলা

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার চরনারচর এসইএসডিপি মডেল উচ্চ  বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার চৌধুরী, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুমন রায় চৌধুরী ও অফিস সহকারি বিজিৎ রায়কে হুমকি প্রদানের অভিযোগ উঠছে। এ ঘটনায়      
পরিচালনা কমিটির সভাপতি সুমন রায় বাদি হয়ে চন্দ্র কুমার বৈষ্ণব (পার্থ) কে আসামী করে আমল গ্রহণকারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। সি আর মামলা নং ৬৮/১৭্ং ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সুমন রায় চৌধুরী জানান, গ্রামের চন্দ্র বাহিনীর অপতৎপরতার কারণে এস ই এস ডি পি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। ভীতসন্ত্রস্থ শিক্ষক কর্মচারীরা আতংকের মধ্যে দিয়ে গতকাল বিদ্যালয়ে যান। এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবগত করা হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল বলেন, প্রধান শিক্ষক আমাকে ফোন করে বলেছেন, আজ ক্লাস শুরু হচ্ছে, স্কুলে যাতে কোন সমস্যা না হয় খোঁজ খবর রাখতে। মামলার বিষয়ে খোঁজ নিয়ে দেখছি।
এলাকাবাসি জানান, পরিচালনা কমিটিতে  পরাজয়ের পর থেকে  কামালপুর গ্রামের মৃত প্যারী মোহন বৈষ্ণবের ছেলে চন্দ্র কুমার বৈষ্ণব ও তার লোকজন চরনারচর বাজারে মাইকিং করে সভা আহবান করে বিদ্যালয়ের দাতা সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির  সভাপতি সুমন রায় চৌধুরী ও তার পরিবারের লোকজনকে হুমকি প্রদান ও তার পিতা প্রয়াত রবীন্দ্র নারায়ন রায় চৌধুরী (নিশি বাবু) কে ডাকাত ও রাজাকার বলে গালিগালাজ করেন  চন্দ্র কুমার বৈষ্ণব। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীদেরকে নাজেহাল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে চন্দ্র ও তার বাহিনীর লোকজন। তাদের হুমকি-ধামকিতে প্রাণভয়ে ভীত হয়ে নিরাপত্তা চেয়ে  প্রধান শিক্ষক ও অফিস সহকারী দিরাই থানায় জিডি করেছেন।
এ ব্যাপারে চন্দ্র বৈষ্ণব জানান, আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ দাঁড় করানো হচ্ছে, আমিও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

  • [১]