- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বিশ্ব এইডস দিবস পালন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে বিশ্ব এইডস দিবস পালন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার  বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে এবং স্বাস্থ্য পরিদর্শক নবেন্দু চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও  মঈন উদ্দিন ইকবাল।
এছাড়াও বক্তব্য রাখেন, রঞ্জিত বৈষ্ণব, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান   লিটন, আনিসুর রহমান, মোছা. বিলকিস বেগম প্রমুখ।
এর আগে উপজেলা পরিষদের সামন থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয় ।

  • [১]