- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন

দিরাই প্রতিনিধি
‘মাতৃদুগ্ধপান টেকসই করতে আসুন ঐক্যবদ্ধ হই’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে দিরাই উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা    স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসের আয়োজনে এনজিও সংস্থা ইউএসএডি, এসএমসি’র অর্থায়নে ও সীমান্তিকের সহযোগিতায় বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে র‌্যালি বের হয়। পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালি স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে এসে আলোচনাসভায় মিলিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিবুর রহমানের সভাপতিত্বে ও এনজিও কর্মী আনিসুর রহমান সোহাগের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, ডা. সুমন রায় চৌধুরী, ডা. বিবেকানন্দ তালুকদার, ডা. সাইফুল ইসলাম, সীমান্তিকের টিম লিডার আলমগীর হোসেন, জাহাঙ্গীর আলম, নীরেশ চন্দ্র সরকার, জান্নাতুল ফেরদাউস প্রমুখ।

  • [১]