- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে বীরাঙ্গনাদের সংবর্ধনাসভা ভণ্ডুলকারী ৭ জন দণ্ডিত

স্টাফ রিপোর্টার
দিরাই ও শাল্লা উপজেলার বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও এলাকাছাড়া করার অভিযোগের মামলায় ৭ জনকে দণ্ড দিয়েছেন আদালত। সুনামগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেলাল উদ্দিন এই দ-াদেশ দেন। অভিযুক্তদের ১৫ দিনের সাজা দিয়ে ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের দ-াদেশের আদেশ দেন বিচারক। সোমবার আদালতে উপস্থিত হয়ে আসামিরা আতœসমর্পন করলে, আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
দ-প্রাপ্তরা হলো দিরাই উপজেলার শ্যামারচর এলাকার জলিল মিয়ার (যুদ্ধাপরাধ মামলায় জেল হাজতে) ছেলে সুয়েব মিয়া, তারিছ মিয়ার ছেলে শফিকুল ইসলাম, মছদ্দর মিয়ার ছেলে জব্বার মিয়া, আব্দুর রহিমের ছেলে সবুজ মিয়া, শুকুর মিয়ার ছেলে জালাল উদ্দিন, জালাল উদ্দিনের ছেলে সুমন মিয়া এবং শাল্লা উপজেলার দৌলতপুর গ্রামের আব্দুল বারি মোড়লের ছেলে কেকিম মোড়ল।
জানা গেছে, ২০১৯ সনের ২৯ মার্চ এলাকার বীরাঙ্গনা স্বীকৃতিপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধাদের স্থানীয় ব্রজেন্দ্রগঞ্জ আরসি উচ্চ বিদ্যালয় মাঠে সংবর্ধনা দেবার আয়োজনের উদ্যোগ নেয় ইউনিয়ন যুবলীগ। অন্যদিকে, এই আয়োজনের প্রতিবাদে দ-প্রাপ্ত ব্যক্তিরা মাঠে এসে সংবর্ধনা অনুষ্ঠান ভ-ুল করে দিয়ে বীরাঙ্গনাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল দেয় এবং তাদের নষ্টা আখ্যায়িত করে এলাকাছাড়া করার হুমকি দেয়। এঘটনায় শ্যামারচরের যুদ্ধাপরাধ মামলার সাক্ষীর ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা এনামুল হক মাছুম দিরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের প্রেক্ষিতে আসামীদের বিরুদ্ধে পেনাল কোড ১৮৬০ এর ৫০৬ (২য় খ-) ধারায় অভিযোগ আমলে নেওয়া হয়। এই ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়। গত ৩ মার্চ আদালত উক্ত আসামিদের বিরুদ্ধে দ-াদেশ প্রদান করেন।
মামলার বাদী এনামুল হক মাছুম বলেন, আমরা বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার আয়োজন করেছিলাম। হঠাৎ যুদ্ধাপরাধীর ছেলে সুয়েব মিয়াসহ স্বাধীনতাবিরোধীদের স্বজনরা এসে আমাদের অনুষ্ঠান ভ-ুল করে দেয়। পরে তারা বীরাঙ্গনাদের নষ্টা আখ্যায়িত করে এলাকাছাড়া করার হুমকি ধমকি দিয়ে বিক্ষোভ করে। এ ঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি করেছিলাম। মাননীয় আদালত তাদেরকে দ-াদেশ প্রদানের পর আজ কারাগারে প্রেরণ করেছেন। আমরা ন্যায় বিচার পেয়ে খুশি।
বীরাঙ্গনা বীর মুক্তিযোদ্ধা পিয়ারা বেগম বলেন, আমরারে খারাপ খইয়া রেজাকারের ছাওয়ালরা মিছিল দিছিল। আজকু হাকিম সাব তারারে জেল দিছইন। আমরা খুউব খুশি অইছি।
মামলায় সরকার পক্ষের আইনজীবি এডিশনাল পিপি নানু মিয়া বলেন, অভিযুক্তরা আদালতকে অবজ্ঞা করে কখনো হাজির হয়নি। আদালত সাক্ষ্য-প্রমাণ শেষে গত ৩ মার্চ তাদেরকে ১৫ দিনের দ- দিয়েছেন। ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ দিনের দ- দিয়েছেন। আজ রোববার আদালতে উপস্থিত হয়ে আসামীরা আতœসমর্পন করে জামিন চাইলে, আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেছেন।

  • [১]