স্টাফ রিপোর্টার
দিরাইয়ে বেসরকারি সংস্থা ব্র্যাকের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে দিনব্যাপী পুনর্মিলনীর শুভ উদ্বোধন করেন ব্র্যাক সমন্বিত উন্নয়ন কর্মসূচির দিরাই উপজেলা উন্নয়ন সমন্বয়কারি পারুল আক্তার। এতে দিরাইয়ের পাঁচটি এলাকা অফিসের সকল এলাকা উন্নয়ন সমন্বয়কারি, কর্মসূচি সংগঠক, হিসাব রক্ষক, অফিস সহকারি, ব্র্যাক পরিচালিত দুটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ, ব্র্যাক বিইপি এলাকা অফিসের এলাকা ব্যবস্থাপক ও তাদের পরিবারের সদস্যসহ মোট ৪শ ৫০ জন ব্যক্তি অংশগ্রহণ করেন।
সকাল ১০টা থেকে পুনর্মিলনীতে অংশগ্রহণকারি শিশুদের জন্য দৌড় ও বিস্কুট দৌড়, পুরুষদের জন্য ভলিবল, ঝুঁড়িতে বল নিক্ষেপ, নারীদের জন্য মিউজিক্যাল চেয়ার, বালিশ বদলসহ বিভিন্ন খেলার আয়োজন করা হয়। দুপুর দুইটায় থেকে ব্র্যাকের কর্মীদের অংশগ্রহণে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। পরে খেলাধুলায় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় র্যাফেল ড্র। র্যাফেল ড্র’তে শতাধিক বিজয়ীর মাঝে বিভিন্ন রকমের পুরস্কার বিতরণ করা হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন, দিরাই উপজেলা উন্নয়ন সমন্বয়কারি পারুল আক্তার, দিরাই এলাকা উন্নয়ন সমন্বয়কারি মো. রফিকুল ইসলাম, রেদুয়ানুজ্জামান চৌধুরী, উম্মে হাবিবা, জগদল এলাকা উন্নয়ন সমন্বয়কারি আবুল কাউসার, ভাটিপাড়া এলাকা উন্নয়ন সমন্বয়কারি আবুল মনসুর চৌধুরী, ধলবাজার এলাকা উন্নয়ন সমন্বয়কারি মো. আবুল কালাম আজাদ, শ্যামারচর এলাকা উন্নয়ন সমন্বয়কারি মো. ফখরুল ইসলাম ভূইয়া প্রমুখ।