- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে ভূমিহীনদের জায়গা দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ের পল্লীতে ভূমিহীনদের খাসজমি দখল নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দু-গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ অর্ধশত লোক আহত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শায়েখ মিয়া ওরফে কাছাবু ও বিএনপি নেতা মিলফর, লালফরের লোকজনের মধ্যে  এ সংঘর্ষের ঘটঁনা ঘটে।
খবর পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত হয়েছেন কিবরিয়া (৪৫), মাবরু মিয়া (৫৯), উবায়দুল ইসলাম (২৮), পারুল মিয়া (৩২), আবুল হায়াত (৫০), সৈয়দুর রহমান (২২), লালফর আলী (৯০), আতিকুর রহমান (৫০), আবিদ মিয়া (৩৫), শাহেদা বেগম (৪০), আতাব্বির (২৭), আলী আকবর (৪০), রাহিয়ান(২৮), আরিফ (২৮), এলাম হোসেন (৩০), আলী হোসেন (৪০), লুৎফুর রহমান (৩২), বদরুল (৪০), পারুল বেগম (২৮), কিবরিয়া (৪৫) কে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, গ্রামের যৌথ ফান্ডের টাকা ও বন্দোবস্ত পাওয়া খাস জমির দখল নিয়ে উভয়  
পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজুয়ান খান জানান গ্রামের একটি যৌথ তহবিলের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। হাওরের পানি নেমে যাওয়ার পর ব›দোবস্ত পাওয়া খাস জমির দখল নিয়ে উভয় পক্ষের লোকজন মুখোমুখি অবস্থান নেয়। আগামী শনিবার শালিশ বৈঠকের মাধ্যমে উভয়ের কাগজপত্র দেখে জায়গা বুঝিয়ে দেওয়ার জন্য আস্বস্থ করে আসি। কিন্তু বৃহস্পতিবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দিরাই থানার ওসি জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

  • [১]