স্টাফ রিপোর্টার
ভোক্তা অধিকার আইনে সোমবার দুপুরে দিরাই উপজেলার সদরের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। সুনামগঞ্জ র্যাব -৯এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জমান এবং দিরাই উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলতাফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত বাজারের হৃদয় হোটেল এন্ড রেস্টেুরেন্টের মালিক চন্দন চক্রবর্তীকে ২ হাজার টাকা, নিউ মোহাম্মদিয়া হোটেল এন্ড রেস্টেুরেন্টের মালিক মনফর সরদারকে ৩ হাজার টাকা, রাজ রেস্টেুরেন্টের মালিক ইমরানকে ২ হাজার টাকা, শেরাটন রেস্টেুরেন্টের মালিক বেলাল আহাম্মদকে ৩ হাজার টাকা, রূপসী বাংলা রেস্টেুরেন্টের মালিক জুয়েল আহাম্মদকে ৩ হাজার টাকা, নিউ গ্রামীণ রেস্টেুরেন্টের মালিক আমিনুর রহমানকে ৫ হাজার টাকা এবং পাঁচ ভাই বেকারী হাউজের মালিক আশিকুর রহমানকে ২০ হাজার টাকাসহ ছয়টি খাবার হোটেল এবং একটি বেকারীর মালিককে পরিস্কার পরিচ্ছন্ন না থাকা, খাদ্যের মূল্য তালিকা না থাকা ও খাদ্যে ভেজাল রং মিশ্রণ করার দায়ে ৩৮ হাজার টাকা জরিমানা করা হয়।