- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মাদ্রাসা সুপারের বিরুদ্ধে দুর্নীতি’র অভিযোগ

দিরাই প্রতিনিধি
দিরাই পৌর সদরের হাজী মাহমুদ মিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল জলিলে’র বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও প্রতিষ্ঠানের টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মো. কপিল উদ্দিন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে গত ১৭ মাস যাবৎ মাদ্রাসায় কোন অডিট পরিচালনা করা হয়নি। নতুন পরিচালনা কমিটি দায়িত্ব গ্রহণের পর গত ২৪ জুলাইয়ে অডিট পরিচালনার মাধ্যমে হিসাবে গড়মিল পাওয়া যায়। এ ব্যাপারে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আমির হোসেন জানান, আমাদের দায়িত্ব নেয়ার পূর্বের হিসেবে গড়মিল পাওয়া গেছে। যে কারণে আমি তাতে স্বাক্ষর করিনি।
মাদ্রাসার সুপার আব্দুল জলিলে’র কাছে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

  • [১]