- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে প্রশিক্ষিত যুবসংসদ (প্রযুস)-এর আহাবয়ক ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়সহ বিভিন্ন রাজনীতিবিদদেরকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে প্রশিক্ষিত যুবসংসদ (প্রযৃস) দিরাই উপজেলা শাখার উদ্যোগে থানা পয়েন্টে এ মানববন্ধন অুনষ্ঠিত হয়।
উল্লেখ্য গত ১৭ জানুয়ারি উপজেলা ঘোড়ামার সাতপাকিয়া প্রকাশিত জারলিয়া জলমহালের দখল নিয়ে জলমহালের ইজারাদার দক্ষিন নাগেরগাঁও মৎস্যজীবি সমবায় সমিতির সাথে একরার বাহিনীর সংঘর্ষের ঘটনায় তিনজন নিরীহ লোক নিহত হয়। ১৯ জানুয়ারী ইজারাদার ধনঞ্জয় দাস বাদি হয়ে একরার হোসেনসহ ২৯জনকে আসামী করে এবং একরার হোসেনর বাদি হয়ে দিরাই উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, পৌরসভার মেয়র মোশাররফ মিয়া, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জিয়াউর রহমান লিটন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জল মিয়াসহ ৩৯জনকে আসামী করে মামলা দায়ের করে।  

  • [১]