- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মালবাহী ট্রাক কেড়ে নিল কৃষিশ্রমিকের প্রাণ

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে মালবাহী একটি ট্রাক থেকে আটার বস্তা পড়ে কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার দিরাই বাজার ব্রিজের উপর এই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষিশ্রমিক উপজেলার তাড়ল ইউনিয়নের সন্তোষপুর গ্রামের মৃত শুক্কুর মাম্মদের ছেলে চাঁন মিয়া (৪৫)।
জানা গেছে, হাওর তলিয়ে যাওয়ায় কাজের সন্ধানে সকালের দিকে নিহত চান মিয়া ব্রিজের উপর অপেক্ষা করছিলেন। এমন সময় হাইস্কুল রোড থেকে থানা রোডমুখী মালবাহী ট্রাকটি   
 ( ঢাকা মেট্রো-ট-১৮৬১৫৬ ) ব্রিজের উপর আসলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে থাকা আটার বস্তা তার উপর পড়ে যায়। বস্তার চাপায় পড়ে ঘটনাস্থলেই চাঁন মিয়ার পা ও ঘাড় মচকে যায়। তাৎক্ষণিক তাকে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ট্রাকচালক অজিত দাস ও হেলপার পিপলু দাসসহ ট্রাকটি থানায় আটক করা হয়। চালক সিলেট সালুটিকর এলাকার অনিল দাসের ছেলে বলে জানা গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,  চালক ও হেলপারকে ট্রাকসহ আটক করা হয়েছে।

  • [১]