- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মিড ডে মিল’র উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দিরাই
বুধবার বিকেলে দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলতাফ হোসেন। এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ’র নির্দেশনার আলোকে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের   নেতৃত্বে এলাকার ধনাঢ্য ব্যাক্তিবর্গের সহযোগিতায় প্রতিটি স্কুলে মিড ডে মিল চালু করা হবে।
সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বরদিন্দু দাশ, সহকারি শিক্ষা কর্মকর্তা তাপস কুমার রায় . স্কুলের প্রধান শিক্ষক কৃষ্ণা দাস, স্কুল পরিচালনা কমিটির সভাপতি মাহমুদুল হোসেন সেজু মিয়া, এফআইবিডিবি রিড প্রজেক্টের টিম লিডার জামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

  • [১]