- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জলমহালের দখল নিয়ে বন্দুক যুদ্ধে নিরীহ তিনজনের প্রাণহানির ঘটনায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও আওয়ামী লীগ নেতৃবৃন্দকে  মিথ্যা ও হয়রানীমুলক মামলায় জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে দিরাই উপজেলা আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।
শনিবার সন্ধায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদার। সংবাদ সম্মেলন শেষে আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা           
হয়। মিছিলটি পৌর সদরের সবকটি সড়ক প্রদক্ষিণ করে থানা পয়েন্টে এসে পথসভায় মিলিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছাব উদ্দিন সরদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাড. অভিরাম তালুকদারের পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি সিরাজ উদদৌলা তালুকদার, আওয়ামী লীগ নেতা মজর উদ্দিন মিয়া, মাজু মিয়া, মতিউর রহমান মতি, মোশাহিদ মিয়া, সরবিন্দু দাস, প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, পৌর কাউন্সিলর এবিএম মাসুম প্রদীপ, মফিজুর রহমান জুয়েল, সবুজ মিয়া, সুয়েল চৌধুরী, ইউপি চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, রেজুয়ান খান, যুবলীগ নেতা আব্দুল হক মিয়া, কলিম উদ্দিন, লালন মিয়া, মোহন চৌধুরী, জুয়েল মিয়া, হাসান চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, ছাত্রলীগের সহ-সভাপতি সায়েল চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, মৎস্যজীবিদের সাথে বন্দুক যুদ্ধে নিরীহ তিনজন লোকের প্রাণহানিকে কেন্দ্র করে একরার তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করতে দিরাই থানায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, পৌর মেয়র মোশাররফ মিয়া, উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারকে আসামী করে মামলা দায়ের করে। অথচ এ ঘটনার সাথে তাদের আদৌও কোন সম্পৃক্ততা নেই।

  • [১]