দিরাই প্রতিনিধি
দিরাইয়ে জলমহাল দখলকে কেন্দ্র করে বন্দুকযুদ্ধে তিন নিরীহ ব্যক্তি নিহতের ঘটনায় জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দকে মামলায় জড়ানোর প্রতিবাদে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।
রোববার বিকাল ৫টায় দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাবেলের হাতে স্মারক লিপি তুলে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন করিমপুর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আছাব উদ্দিন সরদার, জগদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবলী আহমেদ বেগ, রফিনগর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খান, তাড়ল ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, চরনারচর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান রতন কুমার দাস, রাজানগর ইউনয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী প্রমুখ।