দিরাই প্রতিনিধি
দিরাইয়ে সাংবাদ সম্মেলন করেছেন মুক্তিযোদ্ধারা। রবিবার বেলা ১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন সংসদের কমান্ডার আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন দিরাই পৌর কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কানাইলাল রায়, নিপেশ তালুকদার, দয়াময় দাস, হরচরণ দাস, শশধর বিশ^াস, আবু ছালেহ মির্জা, অমর চান দাস, আব্দুল করিম প্রমুখ।
মুক্তিযোদ্ধারা লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের জন্য উপজেলা রোডে ৯ শতাংশ জাযগা রেজিস্ট্রি করা হয়। কিন্তু কমপ্লেক্স নির্মাণের জন্য নির্ধারিত জায়গার পাশর্^বর্তী গোলাম সারোয়ার চৌধুরী গং কমপ্লেক্স নির্মাণের বিরোধিতা করে হাইকোর্টে রীট পিটিশন দাখিল করলে কোর্ট জায়গার উপর স্থিতাবস্থা জারি করেন। এরপর থেকে বন্ধ হয়ে যায় এর নির্মাণ কার্যক্রম। গত ১৪-১১-১৯ তারিখে হাইকোর্টের রীট পিটিশন ৭৫৩৭/২০১৭ নথিদৃষ্টে দেখা যায় উক্ত স্থিতিবস্থা ২৩-১২-১৮ ইং তারিখের পর আর বর্ধিত করা হয়নি। যেহেতু স্থিতাবস্থার মেয়াদ বর্ধিত করা হয়নি তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণে আর কোন বাধা নেই। জায়গার উপর হাইকোর্টের স্থিতাবস্থা বহাল নেই জানিয়ে সুপারিনটেন্ড সাধারণ ও সংস্থাপন শাখা হাইকোর্ট বিভাগ থেকে প্রাপ্ত একটি কপি দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে সরবরাহ করা হলেও কমপ্লেক্স নির্মাণের জন্য কার্যকর কোন প্রদক্ষেপ নেয়া হচ্ছে না। দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণের পদক্ষেপ গ্রহণের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি জানানো হয়।