- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন

দিরাই প্রতিনিধি
দিরাইয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণের দাবি ও চট্টগ্রামের এমপি মুস্তাফিজুর রহমান কর্তৃক মুক্তিযোদ্ধাদের লাঞ্চিত করার প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় পৌরসভাস্থ থানা পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমানন্ডার আতাউর রহমান’র সভাপতিত্বে এবং সুবীর দাস ও মোবাশ্বির মিয়ার যৌথ পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা
সংসদের সাবেক উপদেষ্টা কানাই লাল রায়, মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, জয়কুমার বৈষ্ণব, সিরাজুল ইসলাম, আব সালেহ মির্জা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপদেষ্টা মুরাদ মিয়া, সভাপতি শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক রাহাত মিয়া রাহাত, সাংগঠনিক সম্পাদক তাপস তালুকদার, পৌর সন্তান কমান্ডের সভাপতি সহীদ সরদার, সাধারণ সম্পাদক সুদ্বীপ মনসুর প্রমুখ।

  • [১]