- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে মোটরসাইকেল চোর আতংক

দিরাই প্রতিনিধি
দিরাই পৌর শহরে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। দিনে রাতে সমান তালে চুরি হচ্ছে মোটরসাইকেল। ফলে চোর আতংকে রয়েছেন মোটর সাইকেল মালিকরা। সংঘবদ্ধ একটি মোটর সাইকেল চোর সিন্ডিকেট রয়েছে দিরাই পৌর সদর এলাকায়। শুধু মোটরসাইকেল চুরিই নয়, চোরাই গাড়ী ক্রয় বিক্রয়েরও সুবিধাজনক জায়গা হিসেবে বেছে নেয়া হয়েছে দিরাইকে।
সর্বশেষ রবিবার বিকেল ৪টার দিকে থানা পয়েন্টের একদম কাছে সেন মার্কেটের সামনে থেকে পালসার সিলেট ল-১১-৬০৫, ইউজি-৪ একটি মোটরসাইকেলটি চুরি হয়। সাইকেলটির মালিক মজলিশপুর গ্রামের মোস্তফা মিয়া। এদিকে শনিবার দিবাগত রাত রাধানগর গ্রাম থেকে বাসার গ্রীল কেটে ডিসকভারি ১৩৫ সিসি কাল রংয়ের মোটরসাইকেল সুনামগঞ্জ ল-১১-০০৮৩ টি  নিয়ে যায় চোর চক্র। এই মোটর     
সাইকেলের মালিক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদারের ছোট ভাই শামসুজ্জামান বাদী হয়ে দিরাই থানায় মামলা দায়ের করেছেন। এর আগে দিরাই কলেজ রোডস্থ বাসা থেকে মশাহিদ মিয়া  নামের একজনের একটি ডিসকভার মোটরসাইকেল চুরি হয় বলে জানা যায়।
এ ব্যাপারে দিরাই থানার ওসি আবদুল জলিল জানান, সংঘবদ্ধ চক্র এ চুরি সংঘটিত করতে পারে। গাড়ি চোরদের ধরতে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে জানান তিনি।  

  • [১]