দিরাই প্রতিনিধি
দিরাইয়ে উপজেলা যুবদলের উদ্যোগে কেক কাটা ও আলোচনা সভার মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল এর ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। তবে পুলিশি নিষেধাজ্ঞার কারণে পূর্ব নির্ধারিত র্যালি করতে পারেনি তারা। শুক্রবার বিকাল ৩টায় দলীয় কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। পরে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ফারুক সরদারের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশীদ, সাংগঠনিক সম্পাদক ও
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া, মহিলা ভাইস চেয়াম্যান ছবি চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আহমদ মিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন চৌধুরী, উপজেলা বিএনপি নেতা আব্দুল হক চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক সজীব রশীদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক জুনায়েদ মিয়া প্রমুখ।