- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

দিরাইয়ে যুব মহিলা লীগের আহবায়ক কমিটি গঠন

দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়ক হিসেবে হালেমা বেগম স্বপ্না, খোসনামা বেগম ও মিনতি রানী দাসকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি   গঠন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাড. সোহেল আহমদ, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, যুবলীগ নেতা ছুরত মিয়া, বিকাশ রায়, আবদুল হক মিয়া, মোহন চৌধুরী, ইকবাল সদরদার, যুব মহিলা লীগ নেত্রী বাসন্তি দাস, সুইটি সুত্রধর, রেনু বেগম প্রমুখ।   

  • [১]